বালাগঞ্জের কৃতি সন্তান মুহাম্মদ কানন আহমদ দক্ষিন সুরমা ডিগ্রি কলেজ ছাত্র আন্দোলনের আহবায়ক নির্বাচিত হওয়ায় ইশা ছাত্র আন্দোলন বালাগঞ্জ শাখার সংগ্রামী অভিনন্দন।
.
আজ বুধবার ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার তত্বাবধানে দক্ষিন সুরমা ডিগ্রি কলেজে ইশা ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন হয়।
এতে আহবায়ক মনোনীত হন, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউ/পির কৃতি সন্তান।দক্ষিন সুরমা ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (অনার্স ৩য় বর্ষ)-এর মেধাবী ছাত্র, ছাত্রনেতা মু, কানন আহমদ।
.
ইশা ছাত্র আন্দোলন বালাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মু, মাহফুজ আহমদ মাহী এক বিবৃতিতে জানান, যে এদেশে জাহিলি সমাজব্যবস্থা অবসান ঘটানোর জন্য ইশা ছাত্র আন্দোলনের বিকল্প কোন ছাত্র সংগঠন নেই।
তিনি বলেন, ইশা ছাত্র আন্দোলন সিলেটে বর্তমানে তৃধারা শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, খুব শিঘ্রি সিলেটের মাটি থেকে ইসলামের পতাকা উড্ডিন হবে।
তিনি মুহাম্মদ কানন আহমদের ত্যাগের প্রশংসা করে বলেন, কানন আহমদ যেভাবে বালাগঞ্জ শাখাকে একটি মডেল হিসেবে রুপান্তর করতে চাচ্ছেন, তার ধারাবাহিকতা দক্ষিন সুরমা ডিগ্রি কলেজে ও থাকবে ইনশা'আল্লাহ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন