পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বালাগঞ্জে ৭ম মেহেদী লাগানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিরাপদ মহিলা উন্নয়ন সমিতি ও নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বিকাল ৪টায় বালাগঞ্জ বাজারস্থ জেনি বিউটি পার্লারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করবেন। উক্ত প্রতিযোগিতায় সকলের উপস্থিত কামনা করেছেন নিরাপদ কর্মকর্তা সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। প্রেস বিজ্ঞপ্তী

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন