সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বালাগঞ্জ সাব-রেজিস্টার অফিসে শোক দিবস পালন


বালাগঞ্জ নিউজ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বালাগঞ্জ সাব-রেজিস্টার অফিসে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ৮টায় জাতীয় পতাকা উত্ত্বোলন। ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ১২টায় শোক সভা ও দুপুর ২টায় মিলাদ দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় সাব-রেজিস্টার মৃত্যুঞ্জয় শিকারীর সভাপতিত্বে এবং ডিড রাইটার হুসাইন আহমদ ও নকলনবিশ দেবাশিস দাস এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী সাব-রেজিস্টার বিধুভূষণ চৌধুরী, সিনিয়র ডিড-রাইটার জমশেদ আলী, তজমুল আলী, গুনেন্দু লাল দাস মানস, বিজিত চন্দ্র দাস, শ্যামা প্রসাদ দে, আব্দুল নুর, নুরুল ইসলাম লিটন, বাহার মিয়া, আব্দুস সাত্তার, স্বরুপ দে শংকু, শান্ত লাল দাস, যোগেশ সুত্র ধর। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদার। বিশেষ আমন্ত্রণে ব্ঙ্গবন্ধুকে নিবেদন করে স্বরচিত ছড়া পাঠ করেন, ছড়াকার কবি ও সাংবাদিক ইমন শাহ। মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন, রিফাত পুর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা সৈয়দ হাবিবুর রহমান চিশতি। পরে কাঙ্গালী ভোজ অংশ গ্রহন করেন এলাকার সর্বস্থরের মানুষ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন