নিজস্ব সংবাদ দাতা: নিজস্ব সংবাদ দাতা : সহকারী কমিশনার (ভূমি) নাজমুল
ইসলাম সরকার বালাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে প্রতিটি ক্ষেত্রে
তার প্রশাসনিক কর্মকান্ড, কথাবার্তা, চালচলন দেখে মাঝে মধ্যে এলাকার
মানুষ অবাক হয়। একজন ম্যাজিস্ট্যাট কি ভাবে এরকম আচরণ করতে পারে তা
এলাকার মানুষের ধারনার বাহিরে।
বিগত ২৬ মে পূর্ব গৌরীপুরে হিমাংশু রঞ্জন দাসের পথসভায় যোগদানের জন্য কয়েকটি গাড়ি নিয়ে সাধারণ মানুষ ওসমানীগঞ্জ বাজারের দিকে যাওয়ার
সময় নাজমুল ইসলাম সরকার মুসলিমাবাদের সিরাজ মার্কেটের কাছে এসে
লাঠি হাতে গাড়ি গুলোর পথরোধ করেন এবং আদবহীন ভাবে একটি বাক্য একাধিক
বার উচ্চারন করে বলেন "গাড়ি দিয়ে পথসভায় যাওয়ার চেষ্টা করলে হিমাংশু
রঞ্জন দাসকে গ্রেফতার করে নিয়ে যাব"। বাক্যটি তিনি এমন ভঙ্গিমায়
একাধিক বার উচ্চারন করতে দেখে অনেকেই রাগে জোরপূর্বক তাকে উপেক্ষা
করে গাড়ী গুলো নিয়ে ওসমানীগঞ্জে এসে পথসভা করেন। এতে করে নাজমুল ইসলাম
সরকার অপমানিত হয়ে রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে গাড়ি গুলো যেতে দেখেন। ঐ
সময় নাজমুল ইসলাম সরকারকে সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক
হুসাইন আহমদ বলেন, একই কথা বার বার উচ্চারণ করে আপনি বিষয়টি জটিলতার
দিকে নিয়ে গেলেন, যা আপনার মত মানুষের জন্য বেমানান। হুসাইন আহমদের
কখা শুনে নাজমুল ইসলাম সরকার হুসাইনকেও ধমক দেন এবং দেখে নিবেন বলে
হুমকি প্রদর্শন করেন। এই ব্যাপারে হুসাইন আহমদের কাছে জানতে চাইলে
তিনি বলে, নাজমুল ইসলাম একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি
ম্যাজিস্ট্যাট হয়েছেন, তার মধ্যে সামাজিক, পারিপার্শ্বিক ও
মূল্যবোধের শিক্ষার অভাব, কখন কোন পরিবেশে স্থান, কাল, পাত্র বেদে
কথা বলা ও আইন প্রয়োগ করা প্রয়োজন নাজমুল সাহেবের জানা নেই। হুসাইন
আহমদ আরও বলেন, সততা ও আইন প্রয়োগের নামে সাধারণ মানুষের
সেন্টিম্যান্টের উপর আঘাত না করার শিক্ষা নেওয়া নাজমুল সাহেবের
প্রয়োজন, পাশাপাশি ভূমি ব্যবস্থাপনার কাজে জ্ঞান আহরনেরও দরকার।
হুসাইন আহমদ নাজমুল ইসলাম সরকারের একাডেমিক শিক্ষাকে চ্যালেঞ্জ করে
বলেন, ২৬ তারিখের ঘটনা নিয়ে আমার সাথে আগ্রুমেন্টে আসুন, আমি
সামাজিক, পারিপার্শ্বিক এবং মুল্যবোধের শিক্ষা দিয়ে বুঝিয়ে দিব
সেদিনের ঘটনার জন্য নাজমুল ইসলাম সরকারই দায়ী।
হুসাইন আহমদ শ্রদ্ধার সাথে নাজমুল ইসলাম সরকারের উদ্দেশ্যে বলেন, আমার
এই কথাগুলি প্রতিহিংসার বিবেচনায় না দেখে আন্তরিকতার সহিত গভীর
ভাবে তিনি ভেবে দেখবেন বলে প্রত্যাশা করি ।
জানা যায়, ২৮ মে রাতে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন নির্বাচনের ফলাফল
ঘোষনাকালীন সময়েও নাজমুল ইসলাম সরকার বিজয়ী প্রার্থীদের কর্মী
সমর্থকদের উপর লাঠি নিয়ে একাধিক বার চড়াও হয়েছেন।
এই ব্যাপারে নাজমুল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করতে চাইলে, তার
অফিসের ফোনে রিং হলেও কেউ রিসিভ করেনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন